Showing posts with label মানবাধিকার. Show all posts
Showing posts with label মানবাধিকার. Show all posts

Friday, December 9, 2022

ইরানে গণবিক্ষোভ চলছে




অজয় রায়

গত এগারো সপ্তাহ ধরে প্রতিবাদ আন্দোলন চলছে মধ্যপ্রাচ্যের দেশ ইরানে সরকারি দমন পীড়ন সত্ত্বেও বিক্ষোভকারীদের নিরস্ত করা যায়নি। বরং এই আন্দোলন ব্যাপক আকার নিয়েছে। এর মধ্যেই সংবাদমাধ্যম সূত্রে খবর, ইরানের অ্যাটর্নি জেনারেল মহম্মদ জাফর মনতাজেরি সম্প্রতি জানিয়েছেন, ইরান সরকার নীতি পুলিস বিলুপ্ত করছে; আর হিজাব আইন পুনর্বিবেচনা করতে চলেছে তবে তার এই বক্তব্য সরকারি সংস্থাগুলির দ্বারা এখনও অনুমোদিত হয়নি। এদিকে, পশ্চিমী সাম্রাজ্যবাদী শক্তিগুলিও পরিস্থিতির সুযোগ নিয়ে সরকারকে ফেলে দিতে ষড়যন্ত্র করছে

 

প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর তেহরানে ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাসা আমিনিকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ ছিল, তিনি সরকারি নির্দেশনা অনুসারে ‘যথাযথভাবে’ হিজাব পরেননি। নীতি পুলিসের প্রহারে তাঁর মৃত্যু হয় তিন দিন পর তখন থেকেই গণবিক্ষোভ শুরু হয় প্রথমে পশ্চিম ইরানের কুর্দিস্তান প্রদেশে। আর ক্রমে তা দেশব্যাপী ছড়িয়ে পড়ে যাতে তরুণ প্রজন্মের বিপুল অংশগ্রহণ লক্ষণীয়। বিশেষত মহিলারা লড়াইয়ে সামনের সারিতে রয়েছেন। জনসমক্ষে হিজাব খুলে প্রতিবাদে সোচ্চার হয়েছেন বিক্ষোভের মূল স্লোগান হলো‘নারী, জীবন, স্বাধীনতা’।

 

সেদেশের স্কুল কলেজ  বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা পথে নেমেছেন। শিক্ষক এবং অভিভাবকরা সামিল হয়েছেন পেট্রোরসায়ন শিল্পের শ্রমিকরা কর্মবিরতি পালন করে প্রতিবাদে অংশ নিয়েছেন। প্রখ্যাত শিল্পী ও ক্রীড়াবিদদের একাংশও সরব হয়েছেন। সরকার অবশ্য দমন-পীড়ন চালাচ্ছে। দেশব্যাপী বিক্ষোভে ইতিমধ্যেই ৪৭০ জনের বেশি প্রাণ হারিয়েছেন।[1] আহত হয়েছেন শত শত মানুষ আর গ্রেপ্তার হয়েছেন ১৮,২০০ জন বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে ছয় জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে

 

ইরানের সরকার ধর্মীয় মৌলবাদী দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে লিঙ্গ বৈষম্যমূলক নীতি নিয়ে চলেছে। যার ফলে নারীরা প্রান্তিক হয়ে পড়ছেন এর বিরুদ্ধে সেদেশের মহিলাদের প্রতিরোধ আন্দোলনের দীর্ঘ ইতিহাসও অবশ্য রয়েছে। তবে বর্তমানে এই বিক্ষোভ আর কেবল নারীর অধিকারের দাবির মধ্যে সীমাবদ্ধ নেই। তার সঙ্গে বিভিন্ন আর্থ-সামাজিক বিষয়ও যুক্ত হয়েছে। স্পষ্টতই, সাধারণ মানুষ ামাজিক ও গণতান্ত্রিক অধিকার চান। কিন্তু তাঁদের প্রগতিশীল সংস্কারের আশা পূরণ তো হয়ইনি, বরং বর্তমান রাষ্ট্রপতি ইব্রাহিম রইসি’র আামলে রক্ষণশীল ও প্রতিক্রিয়াশীলদের তৎপরতা আরও বেড়েছে।

 

ইরানের নিপীড়ক ধর্মতান্ত্রিক সরকার শরিয়া আইনেঅধীনে মহিলাদের হিজাব পরতে বাধ্য করতে চায় এদিকে, ভারতে কর্ণাটক রাজ্যে যেমন মুসলিম ছাত্রীদের কলেজে হিজাব পরর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়; আর তাকে কেন্দ্র করে গৈরিক বাহিনীর সাম্প্রদায়িক তৎপরতা দেখা যায় উভয় ক্ষেত্রেই নারীর অধিকার ও বাছাইর স্বধীনতার উপর আক্রমণ নামি আনা হয় এভাবে পোশাক বিধিকে আইনের মাধ্যমে বাধ্যতামূলক করা মানবাধিকার লঙ্ঘন

 

মার্কিন সাম্রাজ্যবাদ এবং তার দোসররাও ইরানের সঙ্কট পরিস্থিতির সুযোগ কাজে লাগাতে কসুর করছে না তেহরানে পুতুল সরকার বসাতে চায় তারা ইরানের সঙ্গে চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্ক ছিন্ন করতেও মরিয়া। যখন কর্পোরেট পোষিত মিডিয়ার প্রচারে সেদেশের মানুষের দুরবস্থার কথা বলা হলেও তার জন্য যে  বহুলাংশে দায়ী ইরানের ওপর পশ্চিমী সাম্রাজ্যবাদী শক্তিগুলির আরোপ করা কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সে বিষয়টি নিয়ে নীরবতা লক্ষণীয় প্রসঙ্গত উল্লেখ্য, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে হওয়া পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গিয়ে দেশটির ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছিলেন এর ফলে দেশটি আরও অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়েছে ওষুধ, খাদ্য, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি জোগাড় করতে গিয়ে ভুগতে হচ্ছে জনসাধারণকে মুদ্রাস্ফীতি ঘটছে বেকারত্ব বাড়ছে যখন প্রতি তিনজনের মধ্যে একজন ইরানি দারিদ্র্যসীমার নিচে বাস করেন।[দেশের সরকারও শাসক শ্রেণীর স্বার্থ রক্ষায় ব্যস্ত। জনবিরোধী নয়া উদারনীতি অনুসরণ করে চলেছে। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে যখন সমাজের নানা অংশের মানুষ বিপুল সংখ্যায় প্রতিবাদে সামিল হয়েছেন এদিকে পশ্চিমী সাম্রাজ্যবাদী শক্তিগুলিও পরিস্থিতির সুযোগ নিয়ে সরকারকে ফেলে দিতে চাইছে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে এবং প্ররোচনা দেওয়ার চেষ্টা করছে তবে আন্তর্জাতিক মহলের একাংশ ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানিয়েছেন

 

০৮/১২/২০২২

 

তথ্যসূত্র

 

[] Parham Ghobadi, “Iranian protester subjected to mock executions in prison – source”, December 06, 2022, BBC

https://www.bbc.com/news/world-middle-east-63857604

 

[] Elham Hoominfar, ‘‘The main losers of 1979, the creators of the new revolution in Iran’’, October 12, 2022, MR Online

https://mronline.org/2022/10/12/the-main-losers-of-1979-the-creators-of-the-new-revolution-in-iran/

 

---

Saturday, July 2, 2022

সঙ্কটের আবর্তে শ্রীলঙ্কা



অজয় রায়

ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা গভীর অর্থসঙ্কটে পড়েছে। নিজেকে কার্যত ঋণ খেলাপি হিসাবে ঘোষণা করেছে দেশটি বিদেশী মুদ্রা ভাণ্ডারের বিপুল ঘাটতি রয়েছে সেখানে খাদ্যওষুধ এবং জ্বালানি আমদানি করতে পারছেনা তারা এর মধ্যেই আআইএমএফ-র প্রতিনিধি দল ২০-৩০ জুন কলম্বো সফর করেছে[প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের সরকার আরও ঋণ নেওয়ার জন্য আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের (আই এম এফসঙ্গে আলোচনা চালাচ্ছে

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটেছে সেদেশে বিগত কয়েক মাসের মধ্যে জীবনদায়ী ওষুধও অমিল হয়ে যাচ্ছে বর্তমানে শ্রীলঙ্কায় মুদ্রাস্ফীতি ৪০শতাংশ ছুঁতে যাচ্ছে আর খাদ্যের ক্ষেত্রে মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৫৭.%[খাদ্যাভাব দেখা দিচ্ছে জ্বালানির সঙ্কটও তীব্র পেট্রল পাম্পে প্রতীক্ষারত মানুষের দীর্ঘ সারি দৈনিক ঘন্টার পর ঘন্টা লোডশেডিং চলছে এদিকে সরকারি কর্মচারীদের দুই সপ্তাহ ওয়ার্ক ফ্রম হোম করার নির্দেশ ঘোষণা করা হয়েছে। 


করোনা অতিমারির দরুন দেশটির অর্থনীতি বড় ধাক্কা খায় পর্যটন শিল্পের ক্ষেত্রে রাজস্বের ব্যাপক হ্রাস ঘটে সরকার প্রচুর কর ছাড় চালু করার দরুনও সমস্যা বাড়ে আর মধ্যিখানে সেদেশে রাসায়নিক সার আমদানি নিষি দ্ধ করা হয়েছিল ফলে কৃষিক্ষেত্র বিপুল ক্ষতির মুখে পড়ে

এখন অবশ্য মানুষের নজর ঘোরাতে শ্রীলঙ্কার সঙ্কটের জন্য মূলত চীন দায়ী বলে প্রচার চালানো হচ্ছে বাণিজ্যিক সংবাদমাধ্যমে স্পষ্টতই কাউকে বলির পাঁঠা বানানো দরকার তবে বিশেষজ্ঞদের একাংশের মতেশ্রীলঙ্কার অর্থসঙ্কটের মূল অনেক গভীরে সেদেশের দুর্নীতিগ্রস্তস্বৈরতান্ত্রিক সরকার জনবিরোধী নয়া উদারবাদী নীতি অনুসরণ করে চলেছে দেশি 
 বিদেশী বৃহৎ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করেছে
 যা বর্তমান অর্থনৈতিক বিপর্যয়ের ভিত্তি রচনা করেছে ঋণের ফাঁদে পড়েছে দেশটি ফের আইএমএফ- ঋণ নিলে তা আরও কৃচ্ছসাধনের নীতি গ্রহণে সরকারকে বাধ্য করবে ফলে জনসাধারণের উপর বর্ধিত বোঝা চাপানো হবে লক্ষ লক্ষ মানুষ কাজ হারাবেন মজুরি এবং অবসরভাতাও ব্যাপকভাবে ছাঁটাই করা হবে ইতিমধ্যেই ঢালাও বেসরকারীকরণের উদ্যোগ চলছে সম্প্রতি মান্নারের একটি বিদ্যুৎ প্রকল্প ভারতীয় শিল্পপতি আদানিকে দেওয়ার জন্য নরেন্দ্র মোদী চাপ দিচ্ছেন এমন অভিযোগ উঠেছে। 

গত এপ্রিল থেকেই শ্রীলঙ্কাব্যাপী গণবিক্ষোভ চলছে ইতিমধ্যে একাধিক ধর্মঘটে মানুষের বিপুল সাড়া মিলেছে শাসক দলের প্ররোচনাতে অবশ্য আন্দোলনকারীদের উপর হামলা চালানো হয়েছিল যার ফলে দেশজুড়ে সংঘর্ষ ছড়ায় সেই সুযোগে আরও তীব্র দমন-পীড়ন নামিয়ে আনে শাসক শ্রেণী মানবাধিকার লঙ্ঘন করে। তবে সেদেশে শিক্ষক ও চিকিৎসক সহ নানা অংশের মানুষ প্রতিবাদে পথে নামছেন। 

আন্দোলনকারীরা রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগ দাবি করেছেন অন্যান্য রাজাপক্ষে ভাইরা সহ পূর্ববর্তী মন্ত্রিসভার সকলে কিছুদিন আগেই পদত্যাগ করেছেন কিন্তু রাষ্ট্রপতি পদ আঁকড়ে আছেন গোতাবায়া প্রসঙ্গত উল্লেখ্যসিংহলি সংখ্যাগরিষ্ঠের অবাধ আধিপত্যবাদের ঢেউতে ভর করেই ক্ষমতায় এসেছিল রাজাপক্ষে সরকার

বিশেষজ্ঞদের একাংশের মতেশ্রীলঙ্কার অর্থনীতির প্রকৃত পুনরুদ্ধার করতে হলে অবিলম্বে অবৈধ ঋণ পরিশোধ প্রত্যাখান করা দরকার আর ক্রমবর্ধমান খাদ্যসঙ্কটের মোকাবিলা করতে গণবন্টন ব্যবস্থা শক্তিশালী করা জরুরি সেই সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জোর দেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কার অভিজ্ঞতার থেকে অন্যান্য দেশগুলিরও শিক্ষা নেওয়া প্রয়োজন 

৩০.০৬.২০২২

তথ্যসূত্র

[১] By Press Trust of India, "Sri Lankan PM Wickremesinghe hold talks with IMF team on economic programme", June 20, 2022, Business Standard

https://wap-business--standard-com.cdn.ampproject.org/v/s/wap.business-standard.com/article-amp/international/sri-lankan-pm-wickremesinghe-hold-talks-with-imf-team-on-economic-programme-122062000509_1.html?amp_gsa=1&amp_js_v=a9&usqp=mq331AQKKAFQArABIIACAw%3D%3D#amp_tf=From%20%251%24s&aoh=16563289145878&referrer=https%3A%2F%2Fwww.google.com&ampshare=https%3A%2F%2Fwww.business-standard.com%2Farticle%2Finternational%2Fsri-lankan-pm-wickremesinghe-hold-talks-with-imf-team-on-economic-programme-122062000509_1.html

[২] By Bloomberg, "Sri Lanka inflation jumps close to 40% in May as shortages persist", June 01, 2022, Business Standard

https://wap-business--standard-com.cdn.ampproject.org/v/s/wap.business-standard.com/article-amp/international/sri-lanka-inflation-jumps-close-to-40-in-may-as-shortages-persist-122053100933_1.html?amp_gsa=1&amp_js_v=a9&usqp=mq331AQKKAFQArABIIACAw%3D%3D#amp_tf=From%20%251%24s&aoh=16563317582345&referrer=https%3A%2F%2Fwww.google.com&ampshare=https%3A%2F%2Fwww.business-standard.com%2Farticle%2Finternational%2Fsri-lanka-inflation-jumps-close-to-40-in-may-as-shortages-persist-122053100933_1.html

---  

1st May: International Workers' Day Celebrated around the Globe

  Ajay Roy International Labour Day is celebrated worldwide on 1st May. Trade Unions and workers' organisations organised mass rallies a...